Logo

Logo

  • Home
  • Latest Notice
  • Class 5
  • Class 6
  • Class 7
  • Class 8
  • Class 9-10
  • Grammer
  • Book Lists
  • More

Copyright 2026 SeraStudy. All rights reserved.

about-uscontact-usprivacy-policyterms-and-conditions

শিল্পকলার নানা দিক গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

AdminAdmin·class-8
May 20, 2026·5 min read min read5.0
শিল্পকলার নানা দিক গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

শিল্পকলার নানা দিক গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর


সৃজনশীল প্রশ্ন- ১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও 


প্রশ্ন ০১: মেহেরুন্নেসা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন। নবীনবরণ অনুষ্ঠানে নাট্যাভিনয় দেখে তিনি। বান্ধবীদের সাথে ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এলেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। সেখানে দেখেন- এক হাতে বন্দুক ধরে এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে বিশালাকার এক ভাস্কর্য। নাম- সংশপ্তক। নিশ্চিত মৃত্যু জেনেও যে যুদ্ধ চালিয়ে যায় তাকেই বলে সংশপ্তক। ৭১-এর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করে এই ভাস্কর্যটি বানানো হয়েছে। মনটা ভরে গেল মেহেরুন্নেসার।


 ক . মুস্তাফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন?


 খ. 'প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয়।'- কথাটি বুঝিয়ে লেখ।


গ. নবীনবরণ অনুষ্ঠানে মেহেরুন্নেসা শিল্পকলার কোন দিকটি দেখেছেন? এর বর্ণনা দাও। 


ঘ. 'মেহেরুন্নেসার দেখা সংশপ্তকই শিল্পকলার প্রধান দিক।'-মন্তব্যটির যথার্থতা যাচাই কর। 


১নং প্রশ্নের উত্তর


ক) মুস্তাফা মনোয়ার ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।


খ) প্রয়োজন শরীরের চাহিদা পূরণ করে, আর সৌন্দর্য মনের তৃপ্তি দেয়। সাধারণ কাঁথায় নকশা যোগ হলে তা নকশিকাঁথায় পরিণত হয় এবং তখন এর সৌন্দর্য আমাদের বেশি আকর্ষণ করে। এভাবেই প্রয়োজন ও সৌন্দর্য মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয়।



গ) মেহেরুন্নেসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘সংশপ্তক’ নামের একটি ভাস্কর্য দেখেছেন। ‘সংশপ্তক’ মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার স্মরণে নির্মিত হয়েছে। ভাস্কর্য শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ শাখা, যার মাধ্যমে মানুষের ইতিহাস, সংস্কৃতি ও চেতনা প্রকাশ পায়। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখক বিভিন্ন ধরনের ভাস্কর্যের কথা উল্লেখ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের মেহেরুন্নেসা শিল্পকলার ভাস্কর্যের দিকটি প্রত্যক্ষ করেছেন।



ঘ)  “মেহেরুন্নেসার দেখা সংশপ্তকই শিল্পকলার প্রধান দিক”—মন্তব্যটি যথার্থ।

ভাস্কর্য শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ শাখা। এর মাধ্যমে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রকাশ পায়। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখক ভাস্কর্যকে শিল্পকলার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে তুলে ধরেছেন।

উদ্দীপকে মেহেরুন্নেসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ‘সংশপ্তক’ ভাস্কর্য দেখেন, যা মহান মুক্তিযুদ্ধের বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতি বহন করে। এটি শিল্পকলার সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।


সৃজনশীল প্রশ্ন ০২: নন্দলাল বসু তাঁর 'শিল্পকলা' গ্রন্থে বলেছেন- 'যে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা অহেতুক আনন্দ বেশি, যাহাতে মানুষের জৈব অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দ সৃষ্টি বেশি, তাহাকে আমরা ললিতকলা বলিয়া আখ্যায়িত করিতে পারি। আবার যাহাকে আমরা ললিতকলা বলি, তাহাও আরেক দিক হইতে কারুকলা শ্রেণিভুক্ত। হইতে পারে। স্থাপত্যবিদ্যাপ্রসূত সুরম্য প্রাসাদকে যখন মানুষের বসবাস উপযোগী করিয়া দেখি তখন তাহা কারুশিল্প। আবার উহাকে যখন রূপময় অসীম সৌন্দর্য সৃষ্টি হিসেবে দেখি তখন তাহা চারুকলা।'


ক. 'পুরাকাল' শব্দের অর্থ কী?


খ. শিল্পকলাচর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন?


গ. উদ্দীপকের ললিতকলা বলতে 'শিল্পকলার নানা দিক' প্রবন্ধের যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা কর। 


ঘ. "উদ্দীপকে উল্লিখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপই শিল্পকলা”- 'শিল্পকলার নানা দিক' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর। 


          ২নং প্রশ্নের উত্তর


ক)  পুরাকাল' শব্দের অর্থ প্রাচীনকাল বা অনেক আগেকার সময়।


খ)  জগতের সৌন্দর্যের আনন্দ-ইতিহাস-ঐতিহ্য, দেশ ও মানুষ সম্পর্কে জানার জন্য শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য।


ভুবনে যে আনন্দধারা প্রবাহিত হচ্ছে তাতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশিত। সব মানুষই জীবনের এ আনন্দকে পাওয়ার জন্য ব্যাকুল। কারণ আনন্দ প্রকাশ মানুষের জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। এছাড়াও দেশ ও দেশের মানুষকে জানা যায় শিল্পকলার চর্চা দেখে। এ বিবেচনায় শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য।


গ)  উদ্দীপকের ললিতকলা বলতে ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের শিল্পকলাকেই বোঝানো হয়েছে।

মানুষ শুধু প্রয়োজন মেটানোর জন্যই কাজ করে না, সৌন্দর্য ও মনের আনন্দের জন্যও শিল্প সৃষ্টি করে। উদ্দীপকে ললিতকলার মাধ্যমে মানুষের আত্মিক ও মানসিক আনন্দের কথা বলা হয়েছে। একই বিষয় ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধেও প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, প্রয়োজনের বাইরে যে সুন্দর, তা মানুষের মনকে তৃপ্ত করে। তাই উদ্দীপকের ললিতকলা প্রবন্ধের শিল্পকলার বিষয়টিকেই নির্দেশ করে।



ঘ) “উদ্দীপকে উল্লিখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপই শিল্পকলা”— উক্তিটি যথার্থ।

মানুষ কেবল প্রয়োজন পূরণের জন্যই শিল্প সৃষ্টি করে না, বরং সৌন্দর্য ও মনের আনন্দ লাভের জন্যও শিল্পের চর্চা করে। উদ্দীপকে মানুষের বসবাস উপযোগী সুরম্য প্রাসাদকে কারুকলা বলা হয়েছে, কারণ এটি মানুষের প্রয়োজন পূরণ করে। আবার সেই প্রাসাদের সৌন্দর্য, রূপ ও নান্দনিকতার কারণে তাকে চারুকলাও বলা হয়েছে। অর্থাৎ, এখানে প্রয়োজন ও সৌন্দর্য— উভয়ের সমন্বয় ঘটেছে।

‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধেও লেখক দেখিয়েছেন যে, শিল্পের এক দিক মানুষের দৈহিক প্রয়োজন পূরণ করে এবং অন্য দিক মানুষের মনকে আনন্দ দেয়। যখন কোনো শিল্পকর্ম মানুষের শরীর ও মন উভয়কেই তৃপ্ত করে, তখনই তা প্রকৃত শিল্পকলায় পরিণত হয়। চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, সংগীতসহ সব শিল্পকলার মধ্যেই এই সৌন্দর্য ও উপযোগিতার প্রকাশ রয়েছে।



সৃজনশীল ০৩: কক্সবাজার সমুদ্র সৈকতে আপন মনে বালু ভাস্কর্য তৈরি করছিলেন এক শিল্পী। বালু ভাস্কর্য তৈরির এ ধারণাটি তুলনামূলক নতুন। ক্ষণস্থায়ী এ শিল্প সৃষ্টির উদ্দেশ্য জানতে চাইলে শিল্পী হেসে বললেন, পর্যটকদের আনন্দদানই তার উদ্দেশ্য।


ক. তালপাতায় আঁকা ছবির বহু নিদর্শন কোথায় পাওয়া যায়?


খ. "সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে।"- কেন?


গ. উদ্দীপকে শিল্পকলার যে শাখার পরিচয় পাওয়া যায় 'শিল্পকলার নানা দিক' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর। ৩


ঘ. 'মানুষকে আনন্দদানই শিল্পকলার উদ্দেশ্য'- উদ্দীপক এবং 'শিল্পকলার নানা দিক' প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিচার কর। 



সৃজনশীল ০৪: সাগর, নদী, পাহাড়, গাছপালা, ফুল-পাখির বিচিত্র সমারোহ সৌন্দর্যপিপাসু মানুষদের আকৃষ্ট করে। এই প্রকৃতিকে স্রষ্টা সুন্দর করে সাজিয়েছেন শুধুই নিজের খেয়ালে। ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠীকে আনন্দ দান নয়, সৌন্দর্যই এখানে মুখ্য। সৌন্দর্য মানুষকে তৃপ্ত করে, পরিশীলিত করে।


ক. আমাদের দেশে কীসের ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল?


খ. 'কালি কলম মন, লেখে তিন জন।'- ব্যাখ্যা কর।


গ. উদ্দীপকে 'শিল্পকলার নানা দিক' প্রবন্ধের যে দিকটির পরিচয় মেলে তা ব্যাখ্যা কর। 


ঘ. "উদ্দীপকে 'শিল্পকলার নানা দিক' প্রবন্ধের অনেক দিকই ফুটে ওঠেনি।”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর




Admin
Admin

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse laoreet ut ligula et semper. Aenean consectetur, est id gravida venenatis.

FacebookTwitterInstagram

Popular Posts

  • 01

    Application for full free student ship

    adminingrammer
  • 02

    importance of reading newspaper composition

    adminingrammer
  • 03

    Early Rising (সকালে উঠা) Paragraph

    adminingrammer
  • 04

    Physical exercise paragraph with bangla

    adminingrammer
  • 05

    Patriotism(স্ব-দেশপ্রেম) paragraph

    adminingrammer
  • 06

    A Letter to a Friend About the Importance of Learning English

    adminingrammer