লাইব্রেরী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন- ১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও
প্রশ্ন ০১: প্রথমে বাবার সলো একুশের বইমেলায় আসে অমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দমতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, অমি যেখানেই যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে। আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি।
ক. কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণিবন্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়?
খ. জাতির জীবন ধারা গঙ্গা-যমুনার মতো দুই ধারায় প্রবাহিত-বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. 'উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণির লাইব্রেরিতে। রূপান্তর করা সম্ভব কি?" 'লাইব্রেরি' প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও।
১নং প্রশ্নের উত্তর
ক) সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণিবন্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়।
খ) প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি ধারায় বিভক্ত এ কথাই বোঝানো হয়েছে।
প্রাবন্ধিকের মতে, গঙ্গা ও যমুনা এ দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত। এগুলোর একটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যার মূলে রয়েছে যুদ্ধবিগ্রহ, মামলাফ্যাসাদের মতো অকল্যাণকর ও কদর্য দিক। আর অন্য দিকটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি, যেখানে রয়েছে শিল্প, সাহিত্য ও. ধর্মের মতো কল্যাণকর দিক। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানবজীবনের এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকের কথাই বোঝানো হয়েছে।
গ) উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
আত্মিক বিকাশের জন্য বই পড়া অপরিহার্য। আর বই পড়ার জন্য সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি। তবে উদ্দেশ্য ও বুচির ওপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায়।
উদ্দীপকের অমি একুশে বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বিজ্ঞানের বই সংগ্রহ করে। অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে। 'লাইব্রেরি' প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির বুচি ও চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন। বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়। এ বিবেচনায় উদ্দীপকে আলোচা প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে
ঘ) বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য যেকোনো শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব।
মানুষের আত্মিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক। আর লাইব্রেরি হলো বইয়ের সংগ্রহশালা। তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পরমার্থ লাভের ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উদ্দেশ্য ও বৃত্তির ওপর নির্ভর করে লাইব্রেরিও বিভিন্ন রকমের হয়ে থাকে উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে। এ কারণে ৷ বাবার সাথে একুশে বইমেলায় গিয়ে সে বিজ্ঞানের বই সংগ্রহ করে।শুধু তাই নয় অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগ্রহ করা বই দিয়ে বাসায় সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে।
লাইব্রেরী প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরী বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলোর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরীর ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে। আর সাধারণত লাইব্রেরীতে সব ধরনের মানুষের পছন্দের কথা চিন্তা করে বৈচিত্র্যময় বইয়ের সমাহার থাকে
সৃজনশীল ০২: বিষয়: লাইব্রেরির সৃষ্টি ও প্রকারভেদ।
লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি। কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কোনো পথ মানবহৃদেয়র অতলস্পর্শে নামিয়াছে। যে যে দিকে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে।
ক. লাইব্রেরি কত প্রকার?
খ. ব্যক্তিগত লাইব্রেরি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকটি লাইব্রেরি প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তা ব্যাখ্যা কর।
ঘ. "উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি 'লাইব্রেরি' প্রবন্ধের মূল বক্তব্যকে প্রতিফলিত করে।"- মন্তব্যটি যাচাই কর।
সৃজনশীল ০৩: বিষয়: সাধারণ লাইব্রেরির বর্ণনা।
বিদ্যালয় পাঠাগারগুলি পাঠাভ্যাস প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। ছাত্র-ছাত্রীদের বয়স ও মানসিকতার সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যালয় পাঠাগারগুলিতে বইয়ের মজুদ নিশ্চিত করা দরকার। দিনের একটি নির্দিষ্ট সময় পাঠাগারে বসে বই পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা যেতে পারে। পাঠাগার ব্যবহার বাধ্যতামূলক করলেও ক্ষতি নেই।
ক. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
খ. "এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট, খেয়ালমতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল।"- উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত বিদ্যালয় পাঠাগারগুলোর সঙ্গে 'লাইব্রেরি' প্রবন্ধে আলোচিত সাধারণ পাঠাগারের সাদৃশ্য নিরূপণ কর।
ঘ. "উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি 'লাইব্রেরি' প্রবন্ধের সমগ্র ভাবকে ধারণ করে না।" উক্তিটির সত্যতা যাচাই কর।

