School library (স্কুল/কালেজ লাইব্রেরী)
Our school is old and big in this district. It has name and fame for its result. The name of our school is T.T. high school. There are 3000 students here students enjoy all academic (একাডেমিক) facilities. School libraryplays a vital role. It is a part and parcel of a school. Without school librarya school is fully incomplete. It has much value and importance to the students. It is on the second floor of our main building. It is south facing. It is very big and spacious (স্পেছিয়াস). It is nicely decorated. There are five thousand books on science, sports, religion, culture, history, agriculture, grammar etc. There is a librarian here. He takes care of it. A standard education is impossible without it. So, every school must have a libraryfor quality education.
(বাংলা অর্থ)
আমাদের স্কুল এই জেলায় একটি পুরোনো ও বড় স্কুল। ভালো ফলাফলের জন্য এর সুনাম ও খ্যাতি রয়েছে। আমাদের স্কুলের নাম টি.টি. হাই স্কুল। এখানে প্রায় ৩০০০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষার্থীরা সব ধরনের একাডেমিক সুবিধা ভোগ করে। স্কুল লাইব্রেরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি স্কুলের অবিচ্ছেদ্য অংশ। লাইব্রেরি ছাড়া একটি স্কুল সম্পূর্ণ হয় না। শিক্ষার্থীদের জন্য এর অনেক মূল্য ও গুরুত্ব রয়েছে। আমাদের স্কুল লাইব্রেরি প্রধান ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এটি দক্ষিণমুখী। লাইব্রেরিটি খুব বড় ও প্রশস্ত। এটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে বিজ্ঞান, খেলাধুলা, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, কৃষি, ব্যাকরণ ইত্যাদি বিষয়ে প্রায় পাঁচ হাজার বই রয়েছে। এখানে একজন গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) আছেন। তিনি লাইব্রেরির দেখাশোনা করেন। একটি ভালো মানের শিক্ষা লাইব্রেরি ছাড়া সম্ভব নয়। তাই মানসম্মত শিক্ষার জন্য প্রতিটি স্কুলে একটি লাইব্রেরি থাকা উচিত।

