Load Shedding(বিদ্যুৎ বিভ্রাট)
Load shedding means no electricity for a certain period. This is occurred (অকারড) by human cause. There are many reasons behind it. Over population is one of them. Our production is less but demand is more. There are many illegal lines too. It has become a great panic to us. It is a national problem. Now a days it is a threat to us. It is increasing day by day. It is out of our control. People can't do normal activities. Children and young people are suffering a lot for it. They are our future. It hinders all kinds of development activities. It is a great hinder for economic growth. We are lagging behind for it. We can't imagine peace and happiness in life) We want to get relief from it. To remove this problem, the government has to do many things. People should be aware of the fact. The government will have to increase production and supply. Then we can lead a happier and healthier life
লোডশেডিং বলতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ না থাকাকে বোঝায়। এটি মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ঘটে থাকে। এর পেছনে অনেক কারণ রয়েছে। অতিরিক্ত জনসংখ্যা এর একটি প্রধান কারণ। আমাদের বিদ্যুৎ উৎপাদন কম কিন্তু চাহিদা বেশি। এছাড়াও অনেক অবৈধ সংযোগ রয়েছে। এটি আমাদের জন্য বড় ধরনের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। এটি একটি জাতীয় সমস্যা। বর্তমানে এটি আমাদের জন্য হুমকিস্বরূপ। দিন দিন এটি বেড়েই চলেছে। অনেক সময় এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
লোডশেডিংয়ের কারণে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। শিশু ও তরুণরা পড়াশোনার ক্ষেত্রে অনেক কষ্ট পায়। অথচ তারাই আমাদের ভবিষ্যৎ। এটি সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও এটি বড় প্রতিবন্ধকতা। এর কারণে আমরা পিছিয়ে পড়ছি। জীবনে শান্তি ও সুখ কল্পনা করা কঠিন হয়ে পড়ে।
আমরা এ সমস্যা থেকে মুক্তি চাই। এই সমস্যা সমাধানের জন্য সরকারকে অনেক পদক্ষেপ নিতে হবে। মানুষকেও সচেতন হতে হবে। সরকারকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি করতে হবে। তাহলেই আমরা আরও সুখী ও সুন্দর জীবন যাপন করতে পারব।

