Logo

Logo

  • Home
  • Latest Notice
  • Class 5
  • Class 6
  • Class 7
  • Class 8
  • Class 9-10
  • Grammer
  • Book Lists
  • More

Copyright 2026 SeraStudy. All rights reserved.

about-uscontact-usprivacy-policyterms-and-conditions

লাইব্রেরী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

AdminAdmin·class-8
May 11, 2026·3 min read min read5.0
লাইব্রেরী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

লাইব্রেরী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর 


সৃজনশীল প্রশ্ন- ১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও 


প্রশ্ন ০১: প্রথমে বাবার সলো একুশের বইমেলায় আসে অমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দমতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, অমি যেখানেই যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে। আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি।


ক. কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণিবন্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়?


খ. জাতির জীবন ধারা গঙ্গা-যমুনার মতো দুই ধারায় প্রবাহিত-বলতে কী বোঝানো হয়েছে? 


গ. উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর। 


ঘ. 'উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণির লাইব্রেরিতে। রূপান্তর করা সম্ভব কি?" 'লাইব্রেরি' প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও। 


১নং প্রশ্নের উত্তর



ক)  সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণিবন্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়।


খ)  প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি ধারায় বিভক্ত এ কথাই বোঝানো হয়েছে।

প্রাবন্ধিকের মতে, গঙ্গা ও যমুনা এ দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত। এগুলোর একটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যার মূলে রয়েছে যুদ্ধবিগ্রহ, মামলাফ্যাসাদের মতো অকল্যাণকর ও কদর্য দিক। আর অন্য দিকটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি, যেখানে রয়েছে শিল্প, সাহিত্য ও. ধর্মের মতো কল্যাণকর দিক। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানবজীবনের এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকের কথাই বোঝানো হয়েছে।


গ)  উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।


আত্মিক বিকাশের জন্য বই পড়া অপরিহার্য। আর বই পড়ার জন্য সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি। তবে উদ্দেশ্য ও বুচির ওপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায়।


উদ্দীপকের অমি একুশে বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বিজ্ঞানের বই সংগ্রহ করে। অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে। 'লাইব্রেরি' প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির বুচি ও চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন। বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়। এ বিবেচনায় উদ্দীপকে আলোচা প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে




ঘ)  বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য যেকোনো শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব।


মানুষের আত্মিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক। আর লাইব্রেরি হলো বইয়ের সংগ্রহশালা। তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পরমার্থ লাভের ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উদ্দেশ্য ও বৃত্তির ওপর নির্ভর করে লাইব্রেরিও বিভিন্ন রকমের হয়ে থাকে উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে। এ কারণে ৷  বাবার সাথে একুশে বইমেলায় গিয়ে সে বিজ্ঞানের বই সংগ্রহ করে।শুধু তাই নয় অন্যান্য জায়গা থেকেও সে  একই ধরনের  বই সংগ্রহ করে।  এভাবে নিজের সংগ্রহ করা বই দিয়ে বাসায় সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে।


লাইব্রেরী প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরী বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলোর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরীর ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে। আর সাধারণত লাইব্রেরীতে সব ধরনের মানুষের পছন্দের কথা চিন্তা করে বৈচিত্র্যময় বইয়ের সমাহার থাকে 


Admin
Admin

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse laoreet ut ligula et semper. Aenean consectetur, est id gravida venenatis.

FacebookTwitterInstagram

Popular Posts

  • 01

    Application for full free student ship

    adminingrammer
  • 02

    importance of reading newspaper composition

    adminingrammer
  • 03

    Early Rising (সকালে উঠা) Paragraph

    adminingrammer
  • 04

    Physical exercise paragraph with bangla

    adminingrammer
  • 05

    Patriotism(স্ব-দেশপ্রেম) paragraph

    adminingrammer
  • 06

    A Letter to a Friend About the Importance of Learning English

    adminingrammer